জগন্নাথপুরে চেয়ারম্যান কর্তৃক ঘর বানিয়ে অন্যের জায়গা দখলের অভিযোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর / ২৯ / ২০২২

জগন্নাথপুরে চেয়ারম্যান কর্তৃক ঘর বানিয়ে অন্যের জায়গা দখলের অভিযোগ
ad-spce

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের লোকজন ঘর বানিয়ে অন্যের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গন্ধর্বপুর গ্রামের শফিক মিয়া নামের এক কৃষক জায়গার মালিকানা দাবি করে চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, তার ভাই মুছা মিয়া ও ফখরুল ইসলাম সহ ৩ জনকে অভিযুক্ত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বরাবরে পৃথক অভিযোগ দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, গন্ধর্বপুর গ্রামের অন্তর্ভূক্ত দুই প্রধান সড়কের মধ্যস্থানে শফিক মিয়া গংদের মৌরসী মালিকানা জায়গায় ২৮ নভেম্বর সোমবার চেয়ারম্যানের লোকজন টিনসেড ঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে শফিক মিয়া বাধা দিলেও কাজ হয়নি। তাই তিনি আইনের আশ্রয় নেন।
এদিকে-সন্ধ্যারাতে সরেজমিনে দেখা যায়, অন্ধকারেও ঘর নির্মাণ কাজ চলছে। এ সময় চেয়ারম্যানের ভাই মুছা মিয়া বলেন, এ জায়গা আমাদের মৌরসী সম্পত্তি। কিছু সমস্যা আছে কাচা মিয়ার সাথে। তবে শফিকের সাথে কোন বিরোধ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিকের সাথে এ জায়গা নিয়ে রদবদল হয়েছে। আমাদের জায়গা সে নিয়েছে। বদলে তার জায়গা আমাদের দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, এ জায়গা আমাদের মৌরসী সম্পত্তি। শফিককে দিয়ে অন্য কেউ অযথা বদনাম করতে চাইছে। যদিও অভিযোগকারী শফিক মিয়া বলেন, এ জায়গা আমাদের মৌরসী সম্পত্তি। এখনো আমার দাদা নজর মাহমুদের নামে ১৫ শতক জায়গার মালিকানা রেকর্ড আছে। আমার কাছে সব ধরণের কাগজপত্র রয়েছে। তাদের কোন কাগজ নেই। তারা গায়ের জোরে দখল করতে রাতের আধারে ঘর নির্মাণ করছেন।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

জগন্নাথপুরে চেয়ারম্যান কর্তৃক ঘর বানিয়ে অন্যের জায়গা দখলের অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট গ্যাস ফিল্ডস’র সিবিএ নির্বাচন সম্পন্ন- হারুন-সোবহানের নেতৃত্বাধীন সংঠন কর্মচারী লীগের জয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাফল্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দরিদ্র মেধাবী এসএসসি শিক্ষার্থী পাভেল আহমদকে আর্থিক সহায়তা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে সাংবাদিকদের উপর হক সুপার মার্কেট ব্যবসায়ীদের হামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৮৭.৪৪ শতাংশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে ঐশী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিয়ানীবাজারে পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হচ্ছে আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোস্টারিকার কাছে হেরে ফিকে হয়ে গেল জাপানের নক আউটে খেলার স্বপ্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce