জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর / ০৯ / ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর কবল থেকে জগন্নাথপুর মুক্ত হয়। দেশ স্বাধীনের পর থেকে জগন্নাথপুর মুক্ত দিবস পালন হয়ে আসছে। এরই অংশ হিসেবে ৯ ডিসেম্বর শুক্রবার জগন্নাথপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। সাবেক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত র্যালিতে বীর মুক্তিযোদ্ধা আছলম উল্লাহ, মনা মিয়া, ইলিয়াছ আলী, শৈলেন্দ্র নমসূত্র, নছই নমসূত্র, কবিন্দ্র দাস, সৈলেন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আবুল কয়েছ, সন্তান কমান্ড নেতা রিপন মিয়া, অরূপ সরকার, হাবিবুর রহমান, খোকন গোপ, আজিজ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।