হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০২ / ২০২৬

হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি
ad-spce

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।


এদিকে ওই ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ সম্পর্কে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) নাজমুল হক জানান, ট্রেনের একটি বগি সেতুর নিচে পড়ে যাওয়ায় উদ্ধার কাজ কিছুটা দেরি হচ্ছে। বাকি ৪ বগি ও রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উদ্ধারকাজ শেষ এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।


সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেন সকাল ছয়টা ছাড়া কথা থাকলেও আজ সকাল ৯ টায় সিলেট স্টেশন থেকে ছেড়েছে। অপরদিকে, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস আজমপুর রেল স্টেশনে আটকা আছে।


আজ সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৯টা পর্যন্ত দুটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ আছে।


বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

ad-spce

হবিগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

হবিগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট বন্ধে ঘটনাস্থলে বিজিবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে রেলযোগাযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট বিভাগের সকল পেট্রলপাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখেই চলে গেল উদয়ন ট্রেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু নিহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্যাসিস্ট সরকারের আমলে দেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce