গত অর্থ বছরে বেপজার রপ্তানি বেড়েছে ৩০.৪১ শতাংশ

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১৩ / ২০২২

গত অর্থ বছরে বেপজার রপ্তানি বেড়েছে ৩০.৪১ শতাংশ
ad-spce

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গত ২০২১-২২ অর্থ বছরে রপ্তানি, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আগের বছরের তুলনায় বেপজার শিল্প প্রতিষ্ঠানসমূহে রপ্তানি ৩০ দশমিক ৪১ শতাংশ বেড়েছে এবং বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশের বেশি। যা সংস্থাটির ৪০ বছরের যাত্রায় সর্বোচ্চ। একইসাথে এ সব শিল্প প্রতিষ্ঠানে ৬৪ হাজার ১৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান তৈরি হয়েছে যা একক বছর হিসেবে সর্বোচ্চ। 

সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, বেপজা পরিচালিত দেশের ৮টি ইপিজেডের চালু শিল্প প্রতিষ্ঠানসমূহের মোট রপ্তানি ৮৬৫৫.৯০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা প্রথমবারের মতো ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কোন একক অর্থ বছরে এর আগের সর্বোচ্চ রপ্তানি ছিল ২০১৮-১৯ সালে ৭৫২৪.১১ মিলিয়ন ডলার। আর ২০২০-২১ অর্থ বছরে ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহ থেকে রপ্তানি হয়েছিল ৬৬৩৭.০৬ মিলিয়ন ডলার। অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে পূর্ববর্তী বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৩০ দশমিক ৪১ শতাংশ। 

ইপিজেডের মোট রপ্তানির মধ্যে পোশাক খাত থেকে আয় মাত্র ৫৪ দশমিক ৬৮ শতাংশ যেখানে দেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ আসে পোশাক খাত থেকে। ইপিজেডের অন্যান্য খাত যেমন গার্মেন্টস এক্সেসরিজ, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য, টেক্সটাইল, তাঁবু, ক্যাপ, প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দখল করেছে যা ইপিজেডগুলিকে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত করেছে।

বেপজা ২০২১-২২ অর্থ বছরে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে ৪০৯.৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছে। এটি বেপজার ইতিহাসে একক কোন অর্থ বছরে সর্বোচ্চ বিনিয়োগ। এর পূর্বে ২০১৪-১৫ অর্থ বছরে সর্বোচ্চ বিনিয়োগ এসেছিল ৪০৬.৩৫ মিলিয়ন ডলার। সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে বেপজায় বিনিয়োগ পূর্ববর্তী ২০২০-২১ অর্থ বছরের তুলনায় ২০ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের অর্থ বছরে বিনিয়োগ অর্জিত হয়েছিল ৩৪০.৭৫ মিলিয়ন ডলার।

সংস্থাটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্পোৎপাদন শুরু হলে ২০২২-২৩ অর্থ বছর থেকে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। ২০২২ সালের জুন পর্যন্ত ১০টি  প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের অনুমোদন  দিয়েছে। এদের মোট প্রস্তাবিত বিনিয়োগ ২১৫.৬৬ মিলিয়ন ডলার যা চলতি অর্থবছর থেকে প্রকৃত বিনিয়োগ হিসেবে যুক্ত হবে।

সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বেপজা ৬৪ হাজার ১৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি মাইলফলক তৈরি করেছে। যদিও বেপজাধীন ইপিজেডসমূহে ২০২০-২১ অর্থবছরে ৪৭ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল। বিগত ২০২১-২২ অর্থবছর ৬৪ হাজার ১৬০ জন বাংলাদেশী নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। অর্থাৎ, পূর্ববর্তী অর্থবছরের তুলনায় নতুন কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ৩৬ দশমিক ৫১ শতাংশ। 

উল্লেখ্য, জুন ২০২২ পর্যন্ত, দক্ষিণ কোরিয়া, চীন (তাইওয়ান এবং হংকং), জাপান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশসহ ৩৭টি দেশের বিনিয়োগকারীগণ ইপিজেডে সর্বমোট ৬০৪০.৪৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। বেপজার শুরু থেকে জুন ২০২২ পর্যন্ত বেপজাধীন ৮টি ইপিজেডের ৪৫৬টি চালু প্রতিষ্ঠান থেকে সর্বমোট রপ্তানি হয়েছে ৯৬ বিলিয়ন মার্কিন ডলার যেখানে মোট ৫ লাখ ২ হাজার ৩৬৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce