গোয়াইনঘাটে ভিডিও কনফারেন্সে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি

অক্টোবর / ১৪ / ২০২২

গোয়াইনঘাটে ভিডিও কনফারেন্সে বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ad-spce

গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও এবং ৭নং নন্দিরগাঁও ইউনিয়নে স্থাপিত দুটি দৃষ্টি নন্দন বন্যা আশ্রয়ণ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার পূর্ব আলীরগাঁও ইউপিতে আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এবং নন্দিরগাঁও ইউনিয়নের দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত দৃষ্টিনন্দন এই ২টি বন্যা আশ্রয়ণ কেন্দ্র।

আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত তিনতলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্রটির প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৬ টাকা এবং দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বন্যা আশ্রয় কেন্দ্রের প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৮শত ৩৫ টাকা। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র প্রচেষ্টায় বন্যা উপদ্রুত এলাকায় দুর্যোগকালীন সময়ে মানুষের জানমাল রক্ষায় ভূমিকা পালন করবে এসব বন্যা আশ্রয় কেন্দ্র।

গোয়াইনঘাটে দুটি ইউনিয়নে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র ভিডিও  কনফারেন্সে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার ১৩ অক্টোবর দুপুরে ত্রান ও দূর্যোগ পুর্ণবাসন মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাট উপজেলার ৫ নং পৃর্ব আলীরগাঁও ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় ও নন্দিরগাঁও ইউনিয়নে দশগাঁও নওয়াগাঁও হাইস্কুল এন্ড কলেজে নির্মিত দুটি বন্যা আশ্রয় কেন্দ্রসহ নির্মিত দেশের একাধিক বন্যা আশ্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়  আলহাজ্ব আব্দুল মজিদ উচ্চ বিদ্যালেয়ে ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্টাতা আলহাজ্ব ডাঃ মুজিবুর রেজা বাবুল ও প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নুরুল মুত্তাকিন, সদস্য মস্তফা হোসেন, হেলাল উদ্দিন, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন, মনজুর হোসাইন, জহির রায়হান, নাসরিন আক্তার, রওছনআরা, জোবায়ের আহমদ, এখলাছুর রহমান প্রমুখ।

দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, 

সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার, সহকারী শিক্ষক  আব্দুল কাদির,  বেনুরানী সরকার, পারভীন আক্তার, আজমান শরীফ, বিমল কান্তি তালুকদার, দ্রুব বিশ্বাস, অসিম কুমার, শিব্বির আহমদ,, ছায়েদুর রহমান, বাবুল আক্তার, প্রভাষক  সাজ্জাদুর রহমান, রিয়াজ উদ্দীন বাবুল, প্রত্যাশা কিন্ডারগার্টেন এর শিক্ষক আহসানুল হক,গুলজার আহমদ প্রমুখ।

উপজেলার বন্যা দুর্গত দুর্যোগপূর্ণ এলাকায় আশ্রয় কেন্দ্র পেয়ে মানুষ আনন্দিত ও উচ্ছাস প্রকাশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসব আশ্রয় কেন্দ্রে উপকারভোগি হিসেবে ব্যবহার করবেন শিক্ষার্থী ও দুর্যোগ কালিন সময়ে বানবাসি মানুষ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce