গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর / ০৬ / ২০২২
গোলাপগঞ্জে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে টিলার কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহায়তা করে।
অভিজিৎ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।