প্রেস বিজ্ঞপ্তি
অক্টোবর / ১১ / ২০২২
রবিবার (৯ অক্টোবর) গ্লোস্টার বাংলাদেশ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নব্য জিসিএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী এবং মিলনমেলা ট্রেডওয়ার্তের কিংফিশার চার্চে অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসোসিয়েসনের চেয়ারম্যান শাহিন আহমেদ ।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করেন গ্লোসটার বাংলাদেশী কমিউনিটির নবিন প্রবীন নেত্রীবৃন্দের মধ্যে আব্দুর রশীদ, আব্দুল গনি, নুনু মিয়া, আশরাফুজ্জামান, লোকমান আহমেদ, মিছবাহ উদ্দিন, চান্দ মিয়া, জামাল উদ্দিন, মওলানা হাবীবুর রহমান, কয়েস মিয়া, মুরশেদ খান এবং কাউন্সিলার সামসুজ্জামান লিটু প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোসটার বাংলাদেশি বংশদ্ভুত প্রথম কাউন্সিলার,সমাজসেবী শিক্ষানুরাগী সামসুজ্জামান লিটু, সিটি - কাউন্টি কাউন্সিলর সাজিদ পাটেল এবং এলিস্টার চেম্বার।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে এবং যেদেশীয় বসবাস করোনা কেনো,সে দেশের নিয়মকানুন মেনে চলতে হবে।তারা বলেন ভাল রেজাল্ট করে তোমরা তোমাদের অভিবাবকের এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছ, সেজন্য তোমাদের অভিনন্দন জানাই। বক্তারা বলেন তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে।
সভার সার্বিক সহযোগিতায় ছিলেন জিবিএসসি চেয়ারম্যান মুরশেদ খান, সেক্রেটারি কয়েস মিয়া ও চান্দ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মিতালী ম্যানশনের স্বত্বাধিকারী মতিউর রহমান কয়েসকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে স্বাগত জানান সিটি কাউন্সিলার এলিস্টার চেম্বার ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্যামল আহমেদ ।
পরিশেষে এসোসিয়োসনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।