ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু, দৈনিক পুণ্যভূমি প্রকাশকের শোক

নিজস্ব প্রতিবেদক

অগাস্ট / ১০ / ২০২২

ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু, দৈনিক পুণ্যভূমি প্রকাশকের শোক
ad-spce

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে নৌকাডুবিতে নুসরাত ফেরদৌস রিমু (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ আগস্ট) ভোরে স্থানীয় বুড়িকিয়ারি বিলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত নুসরাত ফেরদৌস রিমু উপজেলার ছত্তিশ গ্রামের সেজু মিয়ার মেয়ে। সে স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। জানা যায়, সকালে উপজেলার ছত্তিশ গ্রাম থেকে উপজেলা সদরের ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আসার পথে ১৪/১৫ জন ছাত্রী বহনকারী নৌকাটি বুড়িকিয়ারি বিলে ইসলামপুর গ্রামের কাছে তীরে ভিড়ার আগে ছিদ্র দিয়ে পানি ওঠে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীদের উদ্ধার করে। এ সময় ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেয়ার পথে নুসরাত ফেরদৌস রিমু (১২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মারজানা (১৮) টিনা বেগম (১৫) নামে আরও দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নুসরাত ফেরদৌস রিমুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। তিনি এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন সরু রাস্তায় চলাচলে সমস্যার কারণে ছাত্র-ছাত্রীরা বাধ্যহয়ে নৌকায় যাতায়াত করে। রাস্তা মেরামতে দায়িত্বশীলদের জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন তা নাহলে এভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়ভার কে নেবে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. সাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের কাছে আবেদনের মাধ্যমে মারা যাওয়া ছাত্রীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce