এশিয়া কাপ থেকে টাইগ্রেসদের বিদায়

পুণ্যভূমি স্পোর্টস ডেস্ক

অক্টোবর / ১১ / ২০২২

এশিয়া কাপ থেকে টাইগ্রেসদের বিদায়
ad-spce

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মোকাবিলার অপেক্ষায় ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে হার-জিত তো দূরের কথা, বৃষ্টির কারণে ম্যাচই খেলতে পারেনি টাইগ্রেসরা। টানা বর্ষণের কারণে বাংলাদেশ-আরব আমিরাতের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ম্যাচ বাতিল হওয়ায় এশিয়া কাপ শেষ নিগার সুলতানা জ্যোতিদের। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো থাইল্যান্ড।

(মঙ্গলবার) সকালে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচের টস হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর কথা ছিল সকাল ৯টায়। তবে বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হতে থাকে। শেষ পর্যন্ত কোনো বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। বাংলাদেশ ও আরব আমিরাত ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়।

৬ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ দল থাইল্যান্ড। ৫ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ছিল ৪। অর্থাৎ, আরব আমিরাতকে হারাতে পারলে দুই পয়েন্ট যোগ হতো বাংলাদেশের। তাতে থাইল্যান্ডের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে সেমিফাইনালে পৌঁছাতো টাইগ্রেসরা। তবে ম্যাচ বাতিল হওয়ায় ৬ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম দল বাংলাদেশ। 

থাইল্যান্ডের আগে সেমিফাইনালের টিকিট পায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। তিনে থাকা শ্রীলঙ্কারও সমান পয়েন্ট।

আগের ম্যাচেও সেমির টিকিট পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই শেষ চারে পৌঁছাতো জ্যোতি-রুমানারা। লঙ্কানদের হারাতে ৪২ বলে ৪১ রান করতে হতো (ডিএল মেথডে)। এই রানটাও নিতে পারেনি টাইগ্রেসরা। ৭ উইকেট ৩৭ রানে থামেন জ্যোতিরা।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce