পিকআপ সিএনজি অটোরিকশার বেশীরভাগই কাগজ বিহীন, লাইসেন্স বিহীন

আবীর মো. মুমিত

সেপ্টেম্বর / ১৪ / ২০২২

দৈনিক পুণ্যভূমি'র উপস্থিতিতে ভিসি (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে পুলিশের অভিযান
ad-spce

ডিসি ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে পুলিশের অভিযান

আবীর মো. মুমিত :  বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগরের জিতু মিয়ার পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সাল মাহমুদের নেতৃত্বে একদল ট্রাফিক পুলিশ পিকআপ ভ্যান,সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনকে সঠিক পার্কিং এবং সঠিক নিয়মে গাড়ি চালানোর ক্ষেত্রে অবহিত করণ করা হয়। 

সে সময় উপস্থিত ছিলেন দৈনিক পুণ্যভূমি'র সম্পাদক আবু তালেব মুরাদ। পিকআপ সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের কাগজ পরীক্ষা করতে গিয়ে দেখা যায় অধিকাংশেরও পিকআপ ও সিএনজি অটোরিকশার গাড়ির কোন কাগজ নাই এবং লাইসেন্সবিহীন চালক।শামসুদ্দিন আহমদ নামের জিতু মিয়া পয়েন্টের একজন ব্যবসায়ী দৈনিক পুণ্যভূমিকে বললেন, গত মঙ্গলবার সিলেটে যে পরিবহন শ্রমিক ধর্মঘট হল তাদের দাবী দাওয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই দাবী-দাওয়া আদায়ের আগে নিজের ঘর ঠিক করতে হবে। 

এখানে উল্লেখ্য পরিবহন শ্রমিক ধর্মঘটের দাবী দাওয়ার অন্যতম ছিল ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে ও রেখার বাণিজ্য এবং মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করতে হবে। এখানে প্রশ্ন হল যদি কোন যানবাহনের গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স না থাকে তাহলে তো ট্রাফিক পুলিশ জরিমানা করবে এবং পার্কিংয়ের স্থান ছাড়া পার্কিং করলে রেকার ব্যবহার করবে এটাই নিয়ম। হ্যাঁ যদি গাড়ির কাগজপত্র এবং চালকের লাইসেন্স না থাকে তাহলে পুলিশের কিছু কিছু সদস্যকে সুযোগ করে দেয়া জরিমানা না করে অবৈধ টাকা রোজগারের। সবকিছু ঠিক থাকলে কি কারণে টাকা নেবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানালেন পরিবহন শ্রমিক ধর্মঘটের আগে নিজেদের শুধরাতে হবে।

দেখা গেল জিতু মিয়ার পয়েন্টে একটি পিকআপ এর গাড়ির কাগজ ও চালকের লাইসেন্স ছিল না। ট্রাফিক সার্জেন্ট গাড়ি থামানোর জন্য ইশারা দেয়ার পরও গাড়ি চালক গাড়ি নিয়ে চলে যাবার চেষ্টা করে। পরে জনগণের সহযোগিতায় গাড়ি থামাতে বাধ্য হয়। সেই চালক বারবার মোবাইল ফোনে চেষ্টা করে ট্রাফিক সার্জেন্ট এর সাথে কোন এক নেতার কথা বলিয়ে দেয়ার জন্য।  এদিকে নগরীর আম্বরখানা পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্তৃক গাড়ি রেকার করাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা।

বুধবার দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে আম্বরখানা-টিলাগড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আন্দোলনরত অটোরিকশা শ্রমিকরা অভিযোগ করে জানান, আম্বরখানা পয়েন্টে বুধবার দুপুর থেকে ‘হয়রানিমূলকভাবে’ গাড়ি রেকার করছে ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।

এদিকে অবরোধকালে আম্বরখানায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে আম্বরখানা-টিলাগড় সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। তবে বেলা সোয়া ২টার দিকে পুলিশ পরিস্থিতি শান্ত করে অবরোধ তুলে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce