দক্ষ আইনজীবীর মাধ্যমেই গড়ে উঠে শক্তিশালী বিচার ব্যবস্থা : বিচারপতি খিজির

প্রেস বিজ্ঞপ্তি

অক্টোবর / ০২ / ২০২২

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী
ad-spce

বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, একজন বিচারক ক্রিকেটের আম্পায়ারের মত কাজ করেন। ঠিক তেমনী একজন আইনজীবীও তার কাঙ্গিত ফলাফল লাভের জন্য শুনানীতে অংশগ্রহণ করেন। এভাবে বিচারক ও দক্ষ আইনজীবীর মাধ্যমেই গড়ে উঠে শক্তিশালী বিচার ব্যবস্থা। আইনের উদ্দেশ্যই হল সফলতা ও স্বার্থকতার মাধ্যমে সুবিচার নিশ্চত করা। তাই আইনের শাসন নিশ্চিত করতে হলে বিচারক ও আইনজীবীকে একযোগে কাজ করতে হবে। তাহলেই এর সুফল ভোগ করবে বিচার প্রার্থী জনগণ।

সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামছুল হকের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট শাবানা ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন- সিলেটের জি.পি. এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেটের পি.পি. মোঃ নিজাম উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পি.পি. নওশাদ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম ও এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের সহকারী এটর্নি জেনারেল মোঃ হুমাইয়ুন কবীর (বাবুল), অশোক পুরকায়স্থ, হোসেন আহমদ ও মোঃ আব্দুল কুদ্দুছ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সমাজ বিষয়ক সম্পাদক হুসাইনুর রহমান লায়েছ।

প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সামছুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান এবং যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম।

স্মারক প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর ও সৈয়দ কাওছার আহমদ এবং চৌধুরী আতাউর রহমান আযাদ ও বদরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-০১ মোঃ এখলাছুর রহমান, সহ সভাপতি-০২ হাদিয়া চৌধুরী মুন্নী, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল মিয়া, লাইব্রেরী সম্পাদক এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব), সহ-সম্পাদক আরিফ আহমদ, গোলজার হোসেন খোকন ও মোঃ সাদিদুর রহমান (রিপন), সদস্য আব্দুল গফফার, মোঃ আখতার হোসেন খান, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), মোঃ আব্দুল ওদুদ, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মালিক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা দিলোয়ার আল্-আজহার, জোবায়ের বখ্ত জোবের।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce