দিরাইয়ে সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন  

সুনামগঞ্জ প্রতিনিধি

নভেম্বর / ২৪ / ২০২২

দিরাইয়ে সাংবাদিকের উপর মিথ্যা মামলা  প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন  
ad-spce
সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  দৈনিক যুগান্তরের দিরাই উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটন কে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪-১১-২২) সকাল ১১টায় দিরাই প্রেসক্লাবের উদ্যোগে  থানা পয়েন্টস্থ প্রেসক্লাব  কার্যালয়ে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক একেএম কুদরত পাশা, সাবেক জেলা পরিষদ সদস্য নাজমুল হক, পৌর কাউন্সিলর মিনতি রানী দাস, সাবেক কাউন্সিলর সবুজ মিয়া, দিরাই বাজার মহাজন সমিতির সহ সভাপতি নুরুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দিরাই উপজেলা সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, কবি নজরুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক সৈয়দুর রহমান তালুকদার, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, জীবনানন্দ সুত্রধর, আমীর হোসেন প্রমুখ। উল্লেখ্য গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার ছয়দিন পর (২০,১১,২২) বিদ্রোহী আওয়ামী লীগ   থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মোশাররফ মিয়ার ভাতিজা যুতিমা মিয়া বাদী হয়ে নবগঠিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর  রহমান লিটনসহ ৭৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করে। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লিটন ওইদিন পেশাগত দায়িত্ব পালন  করতে সাংবাদিকদের সাথে মঞ্চের পাশে সাংবাদিক গ্যালারিতে  উপস্তিত ছিলেন। কিন্তু উদ্দেশ্যে প্রণোদিতভাবে রাজনৈতিক মামলায় সাংবাদিককে আসামী করা হয়েছে। মামলা থেকে সাংবাদিক জিয়াউর রহমান লিটনের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, এভাবে যদি উদ্দেশ্যে প্রণোদিতভাব রাজনৈতিক মামলায় সাংবাদিকদের হয়রানী করার জন্য মামলায় আসামী করা হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।  আগামীতে আর কোন সাংবাদিক কোন দলের সভা-সমাবেশের নিউজ সংগ্রহে সেখানে উপস্থিত হবেনা।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

দিরাইয়ে সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন  

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জের নতুন ডিসি মাকসুদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে শিক্ষা সফর শেষে ফিরেছেন সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এড. নাসির উদ্দীন খান’কে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে সাড়ে ২০ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুই জঙ্গির হাতে যা তুলে দেন মেহেদী, জানালো সিটিটিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩ জেলায় নতুন ডিসি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

একই গোলপোস্টে দুই দলের গোলরক্ষক!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce