বুধবার নির্বাচনী এলাকায় আসছেন প্রবাসীমন্ত্রী ইমরান

পুণ্যভুমি ডেস্ক

সেপ্টেম্বর / ২৬ / ২০২২

প্রবাসীমন্ত্রী ইমরান
ad-spce

৩ দিনের সফরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি আকাশপথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী- সকালে বিমানবন্দর পৌঁছে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। এ দিন সকাল দশটায় তেলিখাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলা সাড়ে বারোটায় কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘সম্প্রীতি সমাবেশ’ যোগদান করবেন। এ দিন বিকেল সাড়ে তিনটায় কোম্পানীগঞ্জ কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকাল চারটায় তিনি ভোলাগঞ্জ পর্যটন এলাকা পরিদর্শনে যাবেন। বিকাল সাড়ে চারটায় শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন করবেন।

এদিন রাতে বিমানযোগে ঢাকায় ফিরে পরদিন শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর বারোটায় বিমানযোগে সিলেট আসবেন। এদিন বেলা তিনটায় জৈন্তাপুর উপজেলা চত্বরে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করবেন। পরে উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে জৈন্তাপুরস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন মন্ত্রী ইমরান।

পরদিন শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোয়াইনঘাট-রাধানগর-জাফলং রাস্তা পরিদর্শন করবেন। সকাল দশটায় গোয়াইনঘাটে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের জন্য নবনির্মিত বাসভবনের উদ্বোধন করবেন।

সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং প্রথম জেলা দাবালীগের চ্যাম্পিয়ন গোয়াইনঘাট উপজেলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পরে উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকাল সাড়ে তিনটায় পিরিজপুর-সোনার হাট রাস্তা পরিদর্শন করবেন। বিকাল চারটায় গোয়াইনঘাট–সালুটিকর রাস্তা পরিদর্শন করবেন। মন্ত্রী এদিন রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ সফরে সফর সঙ্গী হিসেবে থাকবেন- মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান ও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce