বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্তিতে আলীম ইন্ডাস্ট্রিজ কৃতিত্বের দাবী রাখে: বিভাগীয় কমিশনার

আবীর মো. মুমিত

অগাস্ট / ১৮ / ২০২২

বিভাগীয় কমিশনার
ad-spce

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন সরকারের গৃহীত কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচীতে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্ত আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালকবৃন্দ ও কর্মকর্তারা প্রশংসার দাবী রাখে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আলীম ইন্ডাস্ট্রিজ এর কারখানা পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার আরও বলেন কৃষি যন্ত্রপাতির কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানীতে কাস্টমসের রেয়াতি সুবিধা প্রাপ্তিতে বিদ্যমান দীর্ঘসুত্রিতা নিরসনে চেষ্টা করা হবে। তিনি বলেন এ ছাড়া বড় ধরণের আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে, সরকারী ভর্তূকী থাকা স্বত্বেও বাকী টাকা পরিশোধ করে, কৃষিযন্ত্র ক্রয়ে কৃষকদের সামর্থ্য না থাকায় এ খাতে ব্যাংকগুলোর বিদ্যমান কৃষিঋণ প্রকল্পের আওতায় যাতে কৃষকরা ঋণ পেতে পারে, সে জন্যও যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী (এআইপি)।উপস্থিত ছিলেন প্রোডাকশন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সৈয়দ মঞ্জুর রাশেদ, কোম্পানীর সেলস্ ও মার্কেটিং ম্যানেজার শফিকুল ইসলাম জিয়া, কমার্শিয়াল ম্যানেজার এম শাহিদুল ইসলাম ও  ফাইয়াজ আলীম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার প্রোডাকশনের সিএনসি লেজার কাটার ও প্লাজমা কাটার মেশিন সহ আরএন্ডডি ও প্রোডাকশনের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। 

পরিদর্শনকালে কোম্পানীর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন কোম্পানীর প্রোডাকশন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সৈয়দ মঞ্জুর রাশেদ। 

উল্লেখ্য গত ২৭শে জুলাই (বুধবার) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  “গুরুত্বপূর্ণ ব্যক্তি (এইপি) সম্মাননা ২০২০” অনুষ্ঠানের মাধ্যমে আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরীকে কৃষি ক্ষেত্রে “গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)” সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি  আলীমুছ ছাদাত চৌধুরীরকে এআইপি সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce