বিশ্বে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ০৬ / ২০২২

বিশ্বে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু
ad-spce

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৯৫ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১৮ জন।

বৃহস্পতিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৫ হাজার ৭০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩২৫ জন।

এছাড়া, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ১১৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ৪৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ৭৪ জন।

হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭১০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ad-spce

স্বাস্থ্য

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce