বিশ্ব বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা সৃষ্টিতে আন্তর্জাতিক মান বজায় রাখার বিকল্প নেই : রাষ্ট্রপতি

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১৩ / ২০২২

বিশ্ব বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা সৃষ্টিতে আন্তর্জাতিক মান বজায় রাখার বিকল্প নেই : রাষ্ট্রপতি
ad-spce

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ব বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হলে আন্তর্জাতিক মান বজায় রাখার কোনো বিকল্প নেই।  

বিশ্ব মান দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।  

‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের(বিএসটিআই) উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল শুক্রবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০’র লক্ষ্যগুলোকে সম্পৃক্ত করে এবারের বিশ্ব মান দিবসের নির্ধারিত প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে। 

তিনি উল্লেখ করেন, জাতীয় মান সংস্থা হিসেবে পণ্যের মান প্রণয়ন ও তার প্রয়োগ নিশ্চিত করা বিএসটিআই’র মূল দায়িত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা’র (আইএসও) সদস্যপদ অর্জন করে। এ সদস্যপদ অর্জনের মাধ্যমে বিএসটিআই ‘আন্তর্জাতিক মান’ অনুসরণ করে বাংলাদেশে পণ্যের উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের সকল ক্ষেত্রে মান প্রণয়ন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

রাষ্ট্রপতি বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সকল ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদন ও সেবা প্রদান নিশ্চিত করা খুবই জরুরি। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে শিল্পোদ্যোক্তা, বিক্রেতা ও ভোক্তা সাধারণকে আন্তর্জাতিক মান অনুসরণ ও বাস্তবায়নে সচেতন হতে হবে। পাশাপাশি দেশে উৎপাদিত ও আমদানিকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’কে নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে। 

তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক ভারসম্যহীনতা দূরীকরণ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মাত্রা সীমিতকরণের ওপরও গুরুত্ব আরোপ করেন। 

আবদুল হামিদ মনে করেন, আন্তর্জাতিক মান ও সামঞ্জস্য নিরূপণে বিদ্যমান উপকরণগুলো ব্যবহার করে এসব লক্ষ্য অর্জন সম্ভব। এজন্য তিনি বিএসটিআই’র সকল পর্যায়ের কর্মীদেরকে মান নিয়ন্ত্রণের কাজটি সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে করার আহবান জানান। 

রাষ্ট্রপতি বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce