বিমানের ইমেইল সার্ভার হ্যাকড, সব তথ্য ফাঁসের হুমকি

পুণ্যভূমি ডেস্ক:

মার্চ / ২৩ / ২০২৩

Plain
ad-spce

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমেইল সার্ভার হ্যাকড হয়ে হয়েছে। পাঁচ দিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।
বিমান সূত্র জানায়, ৫ দিন আগে র‌্যানসমওয়্যারের (এক ধরনের ভাইরাস) মাধ্যমে বিমানের ইমেইল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে তারা। এর জন্য ১০ দিন সময় বেঁধে দিয়েছে হ্যাকাররা।না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।
বিমান সূত্র আরও জানায়, গত শুক্রবার বিমানের ইমেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।
এসব বিষয় নিয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন।
হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা- প্রতিমন্ত্রীর কাছে সেটি জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।
এদিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

বিমানের ইমেইল সার্ভার হ্যাকড, সব তথ্য ফাঁসের হুমকি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিকল্পধারার কাউন্সিল আগামী ১০ জুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬.৫ মাত্রার ভূমিকম্প পাকিস্তান আফগানিস্তান নয়াদিল্লিতে, নিহত ১১, আহত দেড় শতাধিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাখাইয়ে তেলজাতীয় ফসল উৎপাদনে নতুন দিগন্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক বছর পর জগন্নাথপুর পৌর শহরের সেই ছোট ব্রিজ পুনরায় চালু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানীর নাক-কান-গলা বিভাগের উদ্যোগে ‘ওয়ার্ল্ড স্লিপ ডে’ পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদে কমলাপুরসহ রেলস্টেশনগুলো থাকবে ফাঁকা, রেলের শতভাগ টিকিট অনলাইনে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুস্থ হয়ে সিলেটে ফিরলেন মেয়র আরিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের আকাশে দেখা যায়নি চাঁদ, রোজা শুরু শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৫৯টি উপজেলাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce