বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিলে জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ০৩ / ২০২২

ওবায়দুল কাদের
ad-spce

রাজপথ দখলের নামে বিএনপি যদি আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির হুমকি-ধামকি যতটা গর্জে বাস্তবে ততটা বর্ষে না।

রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।’ ওবায়দুল কাদের আজ বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি প্রসঙ্গে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পত্তি, কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের।

আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোন লাভ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে। রাজপথে ত্যাগ-তিতিক্ষার অভিজ্ঞতা আমাদের আছে। ‘বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির’ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দন্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবেনা বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর কোন ইতিহাস নেই।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন আওয়ামী লীগ এদেশেই থাকবে। দেশের মাটি ও মানুষের মাঝে থাকবে। এর আগে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত লি জিমিং সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় পিরোজপুর জেলার কচা নদীর উপর নবনির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া) হস্তান্তর ও এর উদ্বোধন এবং এ বছরেরশেষ দিকে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়। এছাড়াও তারা চীনের সহায়তায় বাস্তবায়নাধীন অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন।

সূত্র: বাসস

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce