এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হলে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১০ / ২০২২

আমরা যখন এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাব, ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে
ad-spce

মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রী

দেশের প্রথম ছয়লেনের মধুমতি সেতু নড়াইলে এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের চামেলী হল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু দুটি উদ্বোধন করেছেন।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কালনা সেতুর নাম মধুমতী দিয়েছি এবং শীতলক্ষ্যা সেতুর নাম নাসিম ওসমানের নামে দিয়েছি। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর যোগাযোগ সহজ করতে এবং তাদের জীবনযাত্রার উন্নয়ন করা একান্তভাবে দরকার। সেই কথাটি মাথায় রেখেই আমরা শীতলক্ষ্যা নদীর ওপর এই তৃতীয় সেতু নির্মাণ করলাম।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার সঙ্গে যে যোগাযোগ তৈরি হয়েছে, নেটওয়ার্ক এমনভাবে গড়ে উঠেছে, যার ফলে এখন ঢাকা শহর দিয়ে যেতে হবে না। পদ্মা সেতু পাড়ি দিয়ে এসে ঢাকা-সিলেট বা ঢাকা-নারায়ণগঞ্জ যাওয়ার পথে এই সেতু পার হয়েই সরাসরি চলে যেতে পারবে। এতে ঢাকার ভেতরের যানজটও কমবে।

মধুমতি সেতুর বিষয়ে তিনি বলেন, আমরা যখন এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাব, যার ফলে আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়বে। ঢাকা থেকে এখন মোংলা বন্দরই সবচেয়ে কাছে হয়ে গেছে। সেইসঙ্গে বেনাপোল, ভোমড়াসহ কুষ্টিয়া ও ওই অঞ্চলের যোগাযোগ বাড়বে মধুমতি সেতুর মাধ্যমে। মানুষের সময় যেমন বাঁচবে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ২টি সেতু। এতে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce