সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি
বলেছেন,আমাদের মূল্য কথা একটাই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। যেটা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে রেখেছেন। আগামী ৫ বছর আমাদের কাজ করতে
হবে।বাইরের দেশ থেকে বাংলাদেশে কোন চাল আমদানি করা হবে না। কারণ আমাদের
দেশে সোনালী সুন্দর ফসল হয়।
রোববার
(০৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)'র আয়োজনে
মালিকবিহীন আটককৃত বিভিন্ন প্রকার ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংকরণ
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এইসব কথা বলেন।
মন্ত্রী
আরও বলেন,নতুন বছর ভালো হবে কারণ সারা বাংলাদেশে এই মুহুর্তে সোনালী ফসলে
ভরপুর,খাদ্য গোদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ, মাংসের অভাব নেই।
সুতারাং নতুন বছর দেশে কোন চাপ থাকবে না।
মন্ত্রী
আরোও বলেন,নতুন বছর দেশে কোন অর্থনৈতিক চাপ থাকবে না,যেহুতু মানুষ বেশি
মাঝে মাঝে বন্যা দেখা দিলে আমাদের বিপাকে পড়তে হয়। আমাদের সঠিক ভাবে পতিত
জমি চাষাবাদের আওতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,
সুনামগঞ্জের
জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)'র
অধিনায়ক মো.মাহবুবুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।