আমাদের খেয়াল রাখতে হবে বয়স্ক পিতামাতা যেন ছেলেমেয়েদের কাছ থেকে বঞ্চিত না হয় : অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর / ০১ / ২০২২

অতিরিক্ত জেলা প্রশাসক
ad-spce

নিজস্ব প্রতিবেদক: সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আনোয়ার সাদাত বলেছেন,আমরা যে যতবড় হইনা কেন মনে রাখতে হবে প্রবীণরা আর নাহলেও আমাদের একদিনের হলেও বড়। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থেকে প্রবীণ ব্যক্তিরা বিগত জীবনের অভিজ্ঞতার আলোকে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন। তিনি বলেন আমাদের খেয়াল রাখতে হবে বয়স্ক পিতামাতা যেন ছেলেমেয়েদের কাছ থেকে বঞ্চিত না হয়।আনোয়ার সাদাত বলেন প্রবীণ জনগোষ্ঠিকে গঠনমূলক কাজে লাগিয়ে নানামূখী কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। প্রবীণদের সম্মান দিতে হবে পাশাপাশি ছোটদেরও স্নেহ মমতা করতে হবে।

শনিবার(১ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার যৌথ উদ্যোগে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবীণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল তাই তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করেছেন। এই সুযোগ সুবিধা ক্রমানয়ে বাড়তে থাকবে।

বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কমিশনার ইয়াহিয়া আল মামুন, সমাজ সেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস,সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সংঘের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। 


সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী বলেন বাংলাদেশের প্রবীণ নাগরিক হিসেবে কার্ড প্রদান করা যেতে পারে যেন এ কার্ড দিয়ে অফিস আদালতে বিভিন্ন জায়গায় অগ্রাধিকার পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা।তিনি বলেন প্রবীণ নাগরিকদের ভাতা প্রদান নিশ্চিত করা প্রয়োজন, আমরা জানি বেশ কয়েকটি উপজেলায় ভাতা প্রদান হচ্ছে তা অনেক অপ্রতুল্য আমি দাবী জানাচ্ছি তা যেন অচিরেই আরো বাড়ানো হয়। আফতাব চৌধুরী বলেন ২০১৩ সালে প্রবীণ নাগরিকদের জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছিল তা যেন বাস্তবায়ন করা হয় তাতে বাবাকে ছেলের হাতে লাঞ্চিত হতে হবে না এবং মাকে বাড়ি থেকে বের করে দেয়া হবে না। আফতাব চৌধুরী বলেন বাংলাদেশের প্রতিটি বিভাগের জেলায় প্রবীণ নাগরিকদের জন্য নিবাস তৈরি করা হোক যেখানে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা এমনকি মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী। এর আগে সকাল সাড়ে দশটায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আনোয়ার সাদাতের নেতৃত্বে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


শনিবার(১ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক কার্যলয় থেকে, সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার যৌথ উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়।


র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংঘের কার্যকরী কমিটির সদস্য দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক ডা. আজিজুর রহমান, কবির আহমদ, বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, এডভোকেট আখতার হোসেন খান, আতাউর রহমান খান সমসু, নারী নেত্রী শামসুন্নাহার মিনু, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আমিরুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে ৫৫ ঊর্ধ সকল প্রবীণদের ‘প্রবীণ কার্ড’ এবং ৬০ উর্ধ সকল প্রবীণদের সিনিয়র ‘সিটিজেন কার্ড’ দেয়াসহ ১৪ দফা দাবি উপস্থাপন করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce