আবারও দুর্ঘটনা সিলেট-ঢাকা মহাসড়কে, নিহত ২

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৫ / ২০২২

দুর্ঘটনা
ad-spce

এ যেন সিলেট-ঢাকা মহাসড়ক নয়, ‘মৃত্যুর সড়ক’! মহাসড়কটিতে ঘন ঘন ঘটছে দুর্ঘটনা।

সোমবার (৫ সেপ্টেম্বর) এমনই এক ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুজন। সোমবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুরের হরিতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ট্রাকচালক রুবেল হোসেন (৩৫) ও তার সহকারী আহাদ আলী (২৭)। রুবেল হোসেন যশোরের শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে ও আহাদ আলী একই জেলার ঝিকরগাছা উপজেলার সাবর আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি বালুবাহী ট্রাক (যশোর ট-১১-৫২৫৭) ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে সিলেটের দিকে আসা মুরগির খাবারবাহী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-২৫০৭) সংঘর্ষ হয়।

এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বালুবাহী ট্রাকের চালক রুবেল ও তার সহকারী আহাদ ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানাপুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের এবং অপর ট্রাকের মাজেদ ও জালাল উদ্দিন নামের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলাসদর হাসপাতালে পাঠায়।

এর মধ্যে জালাল উদ্দিনের বাড়ি সিলেটের গোয়াইঘাটে বলে জানা গেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুঁইয়া জানান, মরদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce