৭ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

পুণ্যভুমি ডেস্ক

অক্টোবর / ০২ / ২০২২

রেমিট্যান্স
ad-spce

২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে প্রবাসীদের আয় (রেমিট্যান্স) পাঠানো কমেছে। গেল মাসে মাত্র ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানা গেছে।

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৩ কোটি ৯৫ লাখ (প্রায় ১.৫৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

চলতি অর্থবছরের টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত আগস্ট মাসে ২০৩ কোটি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। এর আগের মাস জুলাইয়ে আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।

যদিও জুলাইয়ে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছিল। তবে আগস্টে বড় উৎসব ছিল না, তবুও প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়ায়। কিন্তু দুর্গাপূজা সামনে রেখেও সেপ্টেম্বরে দেশে আশানুরূপ প্রবাসী আয় আসেনি।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce